• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • জাতীয়

লম্বা সফরে পররাষ্ট্রমন্ত্রী, নতুন দায়িত্বে হুমায়ুন কবির

দেশ টিভি ডেস্ক
  ৩১ আগস্ট ২০২৬, ০৮:০১

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দেশের বাইরে লম্বা সফরে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব পালনের জন্য প্রথমে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সফর করবেন তিনি। নিউইয়র্ক সফর শেষে সরাসরি ফিলিপাইন ও মালদ্বীপে যাওয়ার কথা রয়েছে। সবমিলিয়ে ৬০ দিনেরও বেশি সময়ের সফরে দেশের বাইরে থাকবেন পররাষ্ট্রমন্ত্রী। এই সম‌য়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্ধারিত দায়িত্বের বাইরেও অন্যান্য সব বিষয়ে পররাষ্ট্রমন্ত্রীকে সহায়তা করবেন।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

রোববার (৩০ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ের এক‌টি সূত্র জা‌নিয়ে‌ছে, জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দা‌য়িত্ব পালনের জন্য ৩১ আগস্ট থে‌কে ২১ অ‌ক্টোবর পর্যন্ত নিউইয়র্কে অবস্থান করবেন পররাষ্ট্রমন্ত্রী খ‌লিলুর রহমান। তি‌নি রোববার দিবাগত রাতে নিউইয়র্কের উ‌দ্দেশে ঢাকা ত্যাগ করার কথা ছিল।

আগামী ৮ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন আনুষ্ঠানিকভাবে শুরু হবে এবং ২২ সেপ্টেম্বর রাষ্ট্র ও সরকারপ্রধানদের ভাষণের মধ্য দিয়ে শুরু হবে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্ক। ওই অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করবেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।

গত ২ জুন জাতিসংঘের সদস্য দেশগুলোর প্রতিনিধিরা গোপন ব্যালটের মাধ্যমে নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিত নির্বাচনে সাইপ্রাসের পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ দূত আন্দ্রেয়াস এস কাকোরিসকে ৮ ভোটে পরাজিত করে খ‌লিলুর রহমান এক বছরের জন্য এই পদে নির্বাচিত হয়েছেন।

আরও পড়ুন

নীতিমালা জারি: ফ্যামিলি কার্ড পাচ্ছেন না ৮ শ্রেণির মানুষ

নতুন পে-স্কেলের খসড়া মন্ত্রিসভায় উঠছে আজ, কার বেতন কত হচ্ছে? 

‘গুম প্রতিরোধ ও প্রতিকার বিল’ সংসদে পাঠানোর সিদ্ধান্ত

৪০ বছর আগে অর্থাৎ ১৯৮৬ সালে জাতিসংঘের সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করেছিলেন বাংলাদেশের সাবেক পররাষ্ট্রসচিব ও রাজনীতিবিদ হুমায়ুন রশিদ চৌধুরী।

এদিকে, রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগ থেকে জারি করা পরিপত্রে বলা হয়, পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের একাশিতম অধিবেশনের সভাপতির দায়িত্ব পালনকালে বিভিন্ন সময়ে দেশের বাইরে অবস্থান করবেন। সেই সময়কালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ রুলস অফ বিজনেস, ১৯৯৬ অনুযায়ী পররাষ্ট্র প্রতিমন্ত্রীদ্বয়ের নিকট অর্পিত দায়িত্বাবলীর বাইরে অন্যান্য সব দায়িত্ব পালনে পররাষ্ট্রমন্ত্রীকে সহায়তা করবেন।

কেএম

  • পররাষ্ট্রমন্ত্রী
  • নিউইয়র্ক
  • হুমায়ুন কবির
  • পররাষ্ট্র মন্ত্রণালয়
এ সম্পর্কিত আরও খবর
মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে হুমায়ুন কবিরের সাক্ষাৎ
মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে হুমায়ুন কবিরের সাক্ষাৎ
নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করেছি: পররাষ্ট্রমন্ত্রী
নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করেছি: পররাষ্ট্রমন্ত্রী
মক্কা চুক্তিকে ইতিবাচক হিসেবে দেখছে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
মক্কা চুক্তিকে ইতিবাচক হিসেবে দেখছে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
নিউইয়র্কে বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা
নিউইয়র্কে বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।